September 17, 2026, 1:14 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে মাদকের টাকার জন্য বাবাকে খুন করলো ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে মাদকের টাকার জন্য বাবা জলিল উদ্দিন বয়রাকে (৫৫) খুন করলো ছেলে ইউসুফ বয়রা।

সোমবার (২১ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে। জলিল উদ্দিন বয়রা একই এলাকার মৃত সোনামতি বয়রার ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকা চাওয়া নিয়ে বাবা জলিল উদ্দিনের সঙ্গে ইউসুফের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে জলিল উদ্দিন আচার বিক্রি করার জন্য স্থানীয় মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান। এসময় তার ছেলে ইউসুফ মাদক খেতে টাকা চান। টাকা না দেওয়ায় ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় জলিল উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইউসুফ দ্রুত পালিয়ে যান।

স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় জলিলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাহাদুরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যান ইউসুফ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page