April 10, 2026, 8:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে মামলার সাক্ষী দেয়ার কাঁটাতারের বেড়া দিয়ে ৪ পরিবারকে বন্দী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মামলার সাক্ষী দেয়ার অপরাধে মাদারীপুরের কালকিনিতে কাঁটাতারের বেড়া দিয়ে ৪টি পরিবারকে বন্দী করে রেখেছে প্রতিপক্ষ। ফলে ঘর থেকে বেড় হতে না পেরে চরম মানবেতর জীবন-যাপন করছে ওই পরিবারগুলো।

এদিকে, এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। পরে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান ও কালকিনি থানার এসআই মো. রাজিব হোসেন ফোর্স নিয়ে কাঁটা তারের বেড়া কেটে বন্দিদশা থেকে অসহায় পরিবারেকে মুক্ত করেন।

উপজেলা প্রশাসন, ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর চর আইরকান্দি গ্রামের সুজন শিকদার বাদী হয়ে প্রায় ১২ বছর আগে একই এলাকার তাইজুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে একটি মারামারি মামলা করেন। মামলা নাম্বার জিয়ার ৫২/২০১০ইং। মামলায় সুজনের পক্ষে সাক্ষি দেন একই বাড়ির জাহাঙ্গির শিকদার, মনির শিকদার ও শওকাত শিকদার। মামলায় সাক্ষি দেওয়ায় আসামি তাইজুল ইসলামের নেতৃত্বে সালমান ও সাকিলসহ বেশ কয়েকজন প্রভাবশালী মিলে সাক্ষী জাহাঙ্গির শিকদার, মনির শিকদার, শওকাত শিকদার ও নাসির শিকদারের বসতঘরের চারপাশে কাঁটা তারের বেড়া দিয়ে আটকে তাদের বন্দী করে রাখে। ফলে ওই চার পরিবারের ৩৫ জন সদস্য ঘর থেকে বের হতে না পেরে মানবেতর জীবন-যাপন করছেন।

এদিকে, এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার কাছে ও কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী পরিবার। পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. হানিফ চোকদার ও কালকিনি থানার এসআই মো. রাজিব হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের মুক্ত করেন।

শওকাত শিকদার ও নাসির শিকদারের পরিবারের সদস্যরা জানান, আমরা সুজনের মামলার সাক্ষী দেওয়ার অপরাধে তাইজুল ক্ষিপ্ত হয়ে আমাদের সকলের বসতঘরের চারপাশে কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে আটকে রেখেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজনে এসে আমাদেরকে বেড়া কেঁটে বন্দিদশা থেকে মুক্ত করেছে। তাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

অভিযুক্ত তাইজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় বেড়া দিয়েছিলাম।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাঁটা তারের বেড়া কেটে বন্দিদশা থেকে অসহায় পরিবারদের উদ্ধার করা হয়েছে। তবে এই ধরনের কাজ পূনরায় কখনও করবেন না বলে অঙ্গীকার করেছেন প্রভাবশালী তাইজুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page