September 18, 2026, 7:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর পা বিচ্ছিন্ন!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর জেলার শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে সাফিয়া বেগম (৫১) নামের এক নারীর ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাফিয়া বেগম শিবচরের উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী।

জানা গেছে, শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা যাচ্ছিলেন সাফিয়া বেগম। শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানে পাঁচ্চরের উদ্দেশ্যে রওনা হন তারা। শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি ইকবাল ক্লাব সংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর ভ্যানটি সরাসরি তার পায়ে আঘাত করলে ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোলাইমান জানান, মহিলাটিকে পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি। তার অবস্থা আশঙ্কাজনক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page