October 8, 2026, 3:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলায় সাপের কামড়ে তানিয়া (২৫) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তরবাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া একই গ্রামের সৌদি প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ও আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা যায়, রোববার দিবাগত রাতে তানিয়া তাদের বসতঘরের দরজা খুলে বাইরে বের হতে যান। দরজার সামনে পা ফেলতেই একটি সাপ কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামের এক কবিরাজের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, আমি বাড়ি ছিলাম না। খবর শুনে বাড়িতে গিয়ে তার আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাই। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তারপরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পর তার মৃত্যু হয়। আমার ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমার নাতিটা এতিম হয়ে গেল। সাপের কামড়ে আমার পুত্রবধূর এমন মৃত্যু হবে সেটা মেনে নিতে পারছি না।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজিজুল হক খান বলেন, হাসপাতালে আনার আগেই তানিয়ার মৃত্যু হয়। স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে আনা হলে তাকে বাঁচানো সম্ভব হত।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।



Our Like Page