October 4, 2026, 11:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জের সেতুর নিচে থেকে কাশিমপুর কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জর ঢাকা-আরিচা মহাসড়কের জাগির ব্রিজের নিচ থেকে গাজিপুরের কাশিমপুর কারাগারের হিসাব রক্ষক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শহিদুল ইসলাম মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই কন্যা নিয়ে ভাড়া বাসায় বসবাস করেতন। তিনি সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত রাতে তার কর্মস্থল থেকে মানিকগঞ্জের বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে পরিবারের সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page