March 15, 2026, 5:00 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরুসহ ট্রলারডুবি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৭টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় কুরবানির গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর থেকে আজ দুপুর সোয়া ১টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে মাত্র ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী জানিয়েছেন।

ট্রলার ডুবির ঘটনার পর পরই হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসসহ ডুবুরি দলের মোট ১৩ জন সদস্য ঘটনাস্থল পরিদর্শনে যান।

জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে। ট্রলারটি সিরাজগঞ্জের চৌহলি থেকে কোরবানির গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। পথিমধ্যে হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

খামারি লাল মিয়া বলেন, ডুবে যাওয়া ওই ট্রলারে আমার ২টি গরু ছিল। একটিও উদ্ধার করতে পারেননি। আমি পথের ফকির হয়ে গেলাম। এখন কি করব আমি।

আবদুল্লাহ বলেন, ৪টি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। একটি গরুর দড়ি কাটায় সেটা উদ্ধার হয়েছে। তিনটি গরু উদ্ধার হয়নি।

উদ্ধার হওয়া গরুর মধ্যে, খামারি ফজলুর ৩টি গরু মধ্যে একটি, জমির উদ্দীনের ৮টি গরুর মধ্যে একটিও উদ্ধার হয়নি, উজ্জল মুনসীর ২টি গরুর মধ্যে ১টি, খালেক বেপারির ৯টি গরুর মধ্যে ২টি উদ্ধারসহ মোট ১৯টি গরু উদ্ধার হয়েছে।

ট্রলার মালিক ফারুক বলেন, কিভাবে কী হয়ে গেল বুঝলাম না। গরু বোঝাই ট্রালটি নিয়ে সকালে সিরাজগঞ্জ চৌহালি থেকে নারায়ণগঞ্জ যাওয়া উদ্দেশ্য রওনা হই। এখানে আসার পর পর হঠাৎ করে ট্রলারের আগা সরাসরি ডুবে যায়। সম্ভববত ট্রলারের তলা ফেটে গিয়েছিল। কিছু বুঝে উঠার আগেই ট্রলার ডুবে গেল।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, ট্রলারডুবি ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে গিয়েছি। ট্রলার মালিক ও গরু ব্যবসায়ীদের ভাষ্যমতে ট্রলারে সামনের অংশটি হঠাৎ করেই পানির নিচে ডুবে যায়। ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে ডুবে যাওয়া ট্রলার ও ২৮টি গরু মিসিং আছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের তালিকা করে প্রত্যেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page