August 1, 2026, 6:36 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রবিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।

পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্না ডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page