October 6, 2026, 6:05 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। কবরস্থানের ১০টি কবর আংশিকভাবে এবং ৮টি কবর পুরোপুরি খোঁড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে।

এর আগেও মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।



Our Like Page