September 19, 2026, 5:29 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস জব্দ ; দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে বিক্রির উদ্দেশ্যে কুকুরে কামড়ানো জবাই করা গর্ভবতী গরুর মাংস জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে এর সাথে জড়িত দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাগর মাংস ভান্ডারের মালিক সাগর ও হরিরামপুর উপজেলার কলতা গ্রামের গরুর ব্যাপারী সাগর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ‘মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মঙ্গলবার এক গৃহস্থের গরুকে কুকুরে কামড় দিলে তিনি গরুর ব্যাপারী সাগরকে খবর দেন। সাগর সেই গরুকে কিনে জবাই করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাগর মাংস ভান্ডারের মালিক সাগরের কাছে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জবাই করা সেই গরুকে নীল রংয়ের পিকআপে করে মানিকগঞ্জ আনা হচ্ছে। তারা বিষয়টি টের পেয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমরা জানতে পারি সেই গরুর মাংস সাগর তার বাড়িতে সংরক্ষণ করেছে। সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে মাংস জব্দ করে তা মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ে ধ্বংস করা হয়।’

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ আইন এর ধারা ৪৩ ও ৪৫ লঙ্ঘন করার অপরাধে সাগর মাংস ভান্ডারের মালিক সাগরকে ১ লাখ টাকা ও গরুর ব্যাপারী সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ওই কর্মকর্তা।

অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অতুনু রায়, মানিকগঞ্জ সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page