April 10, 2026, 3:57 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি ; গৃহবধূকে হত্যার পর মালামাল লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরে থাকা রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। প্রায় ৩০ বছর আগে রাশিদার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান ছিলেন। প্রায় ১০ বছর আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে কুমুরিয়ায় বাড়ি করেন। রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। তাই গ্রামের বাড়িতে একাই থাকতেন রাশিদা।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, ‘ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগম বাধা দিলে তাকে হত্যা করে। প্রায় ৩০ বছর আগে রাশিদার স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page