October 6, 2026, 3:50 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালানের দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রায় ৪৪ কেজি স্বর্ণ চোরাচালানের দায়ে মানিকগঞ্জে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এবং সিনিয়র দায়রা ও জেলা জজ জয়শ্রী সমদ্দার।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের ইয়াহইয়া আমিন, যশোরের ঝিকরগাছা উপজেলার সংকরপুর গ্রামের শেখ আমিনুর রহমান ও একই গ্রামের শেখ জাহিদুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে মো. মনিরুজ্জামান এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের মো. জহিরুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৪ অক্টোবর বেনাপোলগামী একটি বাসে তল্লাশির সময় এই পাঁচ যাত্রীর কাছ থেকে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ মামলা বিচারাধীন ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় সব তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিদের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা ও মো. লুৎফর রহমান। আইনজীবী নজরুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চআদালতে আপিল করবেন।



Our Like Page