February 13, 2026, 11:49 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না : নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায়না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশে গুটি কয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা ও রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি ও টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।
আজ মঙ্গলবার সকালে পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় নাছিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠ ও সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও এ দায়িত্ব পালনে অংশীদার হয়।
তিনি বলেন, মানুষের সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারনে এ কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব সেখানে কোন ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই। আমরা চাই যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
নাছিম বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন। আজকে বাংলাদেশে সেই ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে সারাদেশে মসজিদ, ইসলামিক কালচারাল সেন্টার করে আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। ইসলামের প্রতি তার যে অনুরাগ, তা আমি আর বলতে চাই না। আপনারা এ সম্পর্কে যথেষ্ট ভালো জানেন। ইসলামে যেমন জঙ্গিবাদ ও সহিংসতার সুযোগ নেই, তেমনি ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে সেটিরও সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা অপপ্রচার ও সংঘাতের রাজনীতি করে, মিথ্যাচার করে এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page