April 13, 2026, 8:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

মামলাজট কমাতে কাজ করা হচ্ছে : প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মামলার জট দ্রুত কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরের মধ্যে বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটা কমেছে। বর্তমান সময়ে দেশ গতিশীল, বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। যেসব মামলা ঝুলে আছে সেগুলোও দ্রুত সময়ে শেষ করা হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আজ থেকে ৫০-৬০ বছর আগে দেশের অবস্থা যা ছিল, এখন তা অনেক পরিবর্তন হয়েছে। আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

পরে আইনজীবী সমিতির নবনির্মিত ভবনে আধুনিক বার লাইব্রেরির উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এবং শেরপুর জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজসহ স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page