March 12, 2026, 2:28 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের ঘোষণা দিলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। তবে বাস্তবতা হচ্ছে- পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে।

বাইডেন গতকাল (বৃহস্পতিবার) সরকারী ব্যয় এবং উচ্চ করের জন্য তার বাজেট পরিকল্পনা উন্মোচন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সে হিসেবে এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ অর্থবছরের জন্য বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে ৮৪২ বিলিয়ন ডলারে নেয়া হয়েছে যা গত বছরের চেয়ে ২৬ বিলিয়ন ডলার বেশি।

হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতি অনুসারে, বাজেটে পেন্টাগনের প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ-এ ৯১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য চীনের মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করা।

চীনের সামরিক বাজেট ২২৫ বিলিয়ন ডলার যা মার্কিন সামরিক বাজেটের তুলনায় চার ভাগের এক ভাগ।

মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য ৩৭.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়া, যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি ডলার।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page