September 26, 2026, 8:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি বিজেপি নেতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসকনের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হয়। সে সময় চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

সেই প্রশ্ন এড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিতে আজ কি হয়েছে সে বিষয়ে আমরা চিন্তিত নই। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সবাই সে বিষয়ে চিন্তিত।’

তিনি বলেন, ‘আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবি করছি। তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করব। ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেবো না।’

এর আগে সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর বিরুদ্ধে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ফিরোজ খান নামে বিএনপির এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page