November 5, 2026, 7:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে মরিয়া ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে মরিয়া ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলই। পেনসিলভানিয়া রাজ্যে জোর প্রচারণা চালাচ্ছে তারা।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, এ অঙ্গরাজ্যে একই দিনে নির্বাচনী সমাবেশ করেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

দুই ডেমোক্র্যাট নেতা বাইডেন ও ওবামা এবারের মধ্যবর্তী নির্বাচনকে গণতন্ত্রের জন্য যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে রিপাবলিকান ট্রাম্প বলেছেন, ক্ষমতাসীন দলের হাতে দেশের সুরক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে।

বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে তারা।

তবে সিনেটে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এ নির্বাচনেই যাচাই হবে বাইডেন সরকারের জনপ্রিয়তা।

কয়েক মাসের আগেও ক্ষমতাসীন ডেমোক্র্যাটরাই ফেভারিট ছিল। কিন্তু ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে সমীকরণ। সম্প্রতি একাধিক জরিপ বলছে, এ মুহূর্তে বিরোধী রিপাবলিকানদের দিকেই ঝুঁকছেন ভোটাররা।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page