September 29, 2026, 10:45 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চলতি দশকের শেষ নাগাদ মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে বলে মারাত্মক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন গবেষক। এই হুঁশিয়ারির কথা জানিয়ে গবেষনা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করেছেন ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভি জ্যাকবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর বার্তা থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

ওপেনএআই এবং অ্যানথ্রোপিকে টানা তিন বছর প্রিটেনিং গবেষক হিসেবে কর্মরত থাকার পর পদত্যাগ করে জ্যাকব কক্সন অভিযোগ করেন, কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীল আচরণ করছে না। তারা দ্রুত স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করতে সক্ষম ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির অন্ধ প্রতিযোগিতায় নেমে মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে।

কক্সন জানান, এআই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ গবেষকরা জনসমক্ষে সাবলীল ভাষা ব্যবহার করলেও ব্যক্তিগতভাবে প্রকাশ করেন যে এআই মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে। তিনি সতর্ক করে বলেন, শীঘ্রই এমন সুপারহিউম্যান সিস্টেম তৈরি হবে যা যেকোনো প্রযুক্তি হ্যাক করতে এবং বিপুল ক্ষমতা ও সম্পদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে।

ওপেনএআই ও অ্যানথ্রোপিকের অভ্যন্তরীণ পরিস্থিতির পার্থক্য টেনে কক্সন উল্লেখ করেন, ওপেনএআই এখনও সভ্যতার এই ঝুঁকির গভীরতা পুরোপুরি অনুধাবন করতে পারেনি। অন্যদিকে অ্যানথ্রোপিক ঝুঁকি বুঝলেও অন্যদের হারিয়ে আগে লক্ষ্য পৌঁছানোর প্রতিযোগিতায় আবদ্ধ হয়ে পড়েছে।

কক্সনের বক্তব্যের জবাবে অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সাইন্স লিড ইভান হাবিনগার স্বীকার করেছেন, আগামী এক দশকে এআই মানবজাতিকে ধ্বংস করার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি। সুপারইন্টেলিজেন্স নিয়ন্ত্রণ বা সুরক্ষার জন্য এখনও স্পষ্ট কোনো পরিকল্পনা প্রস্তুত হয়নি বলে তিনি জানান।

অ্যানথ্রোপিকের তীব্র সমালোচক ইলন মাস্ক সম্প্রতি কোম্পানিটির প্রশংসা করে তাদের বর্তমান এআই খাতের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করেন এবং নতুন মডেলগুলোর সুবিধার কথা উল্লেখ করেন। এই পরিস্থিতিতে গবেষক কক্সন এআই মড্যুলের সক্ষমতা বৃদ্ধিতে সাময়িক নিষেধাজ্ঞা বা বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page