March 10, 2026, 10:52 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে ; তদন্ত শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাওয়াইয়ের প্রধান আইন কর্মকর্তা শুক্রবার বলেছেন, এই রাজ্যে চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি তদন্ত শুরু করেছেন। এক্ষেত্রে সরকারি দায়িত্বের ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এই তদন্ত শুরু করা হলো। সেখানে  দাবানলে কমপক্ষে ৬৭ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
লাহাইনার বাসিন্দাদের এই প্রথমবারের মতো শহরে ফিরে আসার অনুমতি দেওয়ার পর তদন্ত কাজ শুরু করার এমন ঘোষণা দেওয়া হলো। তারা সেখানে ফিরে দেখতে পায় যে, সেখানের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যান লোপেজ বলেন, তার দপ্তর এই সপ্তাহে মাউই ও হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানল চলাকালে এবং এর পর গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রেক্ষিতগুলো যাচাই করে দেখবে।
তিনি আরো বলেন, ‘আমার বিভাগ দাবানলের আগে এবং দাবানল চলাকালে নেওয়া সিদ্ধান্তগুলোর যথার্থতা বোঝার এবং সেগুলোর পর্যালোচনার ফলাফল জনগণকে জানানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page