February 21, 2026, 4:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সরকারই নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছে :  পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকারই গত সেপ্টেম্বর মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি রাশিয়া২৪ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, প্রখ্যাত মার্কিন সাংবাদিক সেইমুর হার্শ ব্যাপক অনুসন্ধানের পর যে সিদ্ধান্তে পৌঁছেছেন তার প্রতি মস্কোর সমর্থন রয়েছে।

সেইমুর হার্শ গত ২৪ মার্চ বলেন, জার্মানিকে শাস্তি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিক সাগরের তলদেশে নর্ডস্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা করেন বলে জানান সেইমুর হার্শ।

রুশ প্রেসিডেন্ট এ সম্পর্কে বলেন, গোটা সত্য প্রকাশ্যে আনা হবে ‘অত্যন্ত কঠিন কাজ’ তবে তা সত্ত্বেও কোনো এক দিন আসল সত্যটি প্রকাশ পাবেই। রুশ নেতা বলেন, একজন প্রখ্যাত মার্কিন সাংবাদিক নর্ড স্ট্রিমে বিস্ফোরণ সম্পর্কে যেকথা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি।

চায়না ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেইমুর হার্শ আরো বলেছিলেন, জার্মান চ্যান্সেলর শোলৎ দীর্ঘদিন ধরে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক এবং প্রাণঘাতী অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এই বিষয়টি ভালোভাবে নেননি প্রেসিডেন্ট বাইডেন। তিনি এজন্য হয়তো জার্মানিকে শাস্তি দেয়ার কথা চিন্তা করেছিলেন এবং পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করতে তাতে বিস্ফোরণ ঘটিয়েছেন। ভিয়েতনাম যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সেইমুর হার্শ বহু সংখ্যক অনুসন্ধানী রিপোর্ট তৈরির কারণে বিশেষ খ্যাতি অর্জন করেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page