April 1, 2026, 10:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

মার্চে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ; মেসিদের সঙ্গে আনতে মোমেনের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো ঢাকা সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওই সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সেই সফরেই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) তার কাছ থেকে একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে ঢাকায় আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

মোমেন বলেন, আমি এটা জানার পর রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি ও তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা দেবো।

আর্জেন্টিনার সঙ্গে বন্ধুত্ব পুরনো বলে জানিয়ে তিনি বলেন, আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান আছে। এটা ভালো হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপে জয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

ফুটবল বিশ্বকাপ জয়ে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনও। সোমবার পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page