September 9, 2026, 3:45 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

মার্টিনেজকে বাজপাখি-নৌকা-বঙ্গবন্ধুর বই উপহার দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাতীয় দলের গোলরক্ষক ও নির্ভরতার প্রতীক এমিলিয়েনো মার্টিনেজ। সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশে এসেছেন। সেই সফরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক।

মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা সময় কাটানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পলক। মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। সেই কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

মার্টিনেজকে বাংলাদেশের সমর্থকরা বাজপাখি বলে ডাকেন। সেই ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়েছে তাকে। আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page