October 10, 2026, 8:01 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যয় সাশ্রয়ে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মালদ্বীপের জনগণ। রোববার গণভোটের আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য জানা যায়।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবারের গণভোটে ৬৮ দশমিক ৭৭ শতাংশ ভোটার প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। দেশটির ২ লাখ ৯৪ হাজার ভোটারের দুই-তৃতীয়াংশ এই গণভোটে অংশ নেন।

গণভোটের পাশাপাশি অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনেও লজ্জাজনক পরাজয় বরণ করেছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি রাজধানী মালে এবং দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম নির্বাচনী এলাকা আদ্দুর গুরুত্বপূর্ণ কাউন্সিলগুলোতে জয়লাভ করেছে।

এক্সে দেওয়া পোস্টে মুইজ্জু বলেন, ‘আমি শনিবারের নির্বাচনের ফলাফল শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি।’ একইসঙ্গে স্থানীয় নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি।

আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে মুইজ্জু এই গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। তার যুক্তি ছিল, দুটি জাতীয় নির্বাচন একসঙ্গে করলে প্রায় ৮০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে।

প্রস্তাবটিতে বর্তমান আইনসভার মেয়াদ প্রায় পাঁচ মাস কমিয়ে ২০২৮ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংসদ নির্বাচন সমন্বয় করার কথা বলা হয়েছিল।

২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তা প্রত্যাখ্যান করে মালদ্বীপ সরকার ব্যাপক ব্যয় কর্তনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে মুইজ্জুর বেতনও অর্ধেকে নামিয়ে আনা হয়।

প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষের বসবাস মালদ্বীপে। দেশটি জানিয়েছে, তাদের আর্থিক সংকট সাময়িক এবং বাহ্যিক সহায়তা নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page