September 19, 2026, 9:41 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের ৪ দালালসহ ২৩ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়। আটককৃত দালালরা হলেন, জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।

শুক্রবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক চার দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page