April 5, 2026, 11:25 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ৫০০ বিদেশি আটক

আটক প্রবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জেনারেল অপারেশন ফোর্সের (পিজিএ)  ১ হাজার সদস্য অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

কোতারায়ার (জালান সিলাং) আশপাশে বিদেশিদের ভাড়া নেওয়া রুম এবং বিদেশিদের মালিকানাধীন ও কর্মসংস্থানকারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। শুরুতে ব্যাপক আকারে ধরপাকড় করা হলেও সম্প্রতি তা থেমে থেমে চালানো হচ্ছে। এরই মধ্যে ওইসব অভিযানে বাংলাদেশের অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

অভিযানের সময় বেশিরভাগ বাংলাদেশি, নেপালি ও মিয়ানমারের নাগরিক পালিয়ে যেতে ব্যর্থ হন। এদিন দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ৫০০ বিদেশিকে আটক করা হয়। তবে কোন দেশের কতজনকে আটক করা হয়েছে তার সংখ্যা জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page