September 19, 2026, 2:39 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা সিন্ডিকেটকেই দিতে হবে : বায়রা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :   মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অর্থ ফেরতের দায় জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বায়রার সভাপতি আবুল বাশার আত্মগোপনে চলে গেলে তিনি সংগঠনের দায়িত্ব নেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একথা জানানো হয়। এ সময় বায়রা’র যুগ্ম মহাসচিব ফখরুল আলমসহ কয়েকজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াজ উল ইসলাম বলেন, যারা শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই সিন্ডিকেটকেই টাকা ফেরত দিতে হবে। এ সময় তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আহরণের খাতকে গতিশীল করতে হলে বায়রাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। একইসঙ্গে এ খাতে যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম মহাসচিব ফখরুল আলম লিখিত বক্তব্যে বলেন, বায়রা সিন্ডিকেটের মূলহোতা রুহুল আমিন স্বপন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, বেনজির আহমেদসহ আরও কয়েকজন। তিনি তাদের বিরুদ্ধে টাকাপাচার ও ব্যাপক অনিয়মের কথা তুলে ধরেন।

তিনি বলেন, তাদের সিন্ডিকেটেরে কারণে বাংলাদেশের শ্রমবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে তাদের সিন্ডিকেট ও দুর্নীতির কারণে।

ফখরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হলো বৈদেশিক কর্মসংস্থান খাত। এ খাত থেকে প্রতিবছর ২২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বিগত স্বৈরশাসকের প্রেতাত্মাদের সিন্ডিকেটের কারণে এ খাত চরমভাবে কলঙ্কিত। তাদের কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার বারবার বন্ধ হচ্ছে। মালয়েশিয়ায় ৫০ হাজার চাহিদার বিপরীতে কর্মী যেতে পারেনি। যার মধ্যে ১৭ হাজার ছিল চূড়ান্তভাবে বিএমইটি সম্পন্ন করা। এই বছরের ৩১ মে অতিরিক্ত শ্রম অভিবাসন ব্যয়ের কারণে আবারও এই বাজার বন্ধ হয়।

তিনি আরও বলেন, সব রিক্রুটিং এজেন্সি যেন যেকোনও দেশে কর্মী পাঠাতে পারে, সেই সুযোগ এখন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আমাদের বায়রার শতকরা ৯০ শতাংশ সদস্যের দাবি – যারা সিন্ডিকেট করেছে তাদের বিচার করতে হবে। যারা টাকাপাচার করেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আগামীতে বায়রার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিন্ডিকেটের কেউ যেন আবারও বায়রাতে আসতে না পারে। সুন্দর এবং কলঙ্কমুক্ত বায়রা আমরা করতে চাই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page