September 8, 2026, 2:23 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মায়ের চিকিৎসায় নিজেকে বিক্রি করতে চাওয়া মামুনের দাড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মায়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চরম অর্থ সংকটে পড়েন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মো. আনোয়ারুল ইসলাম মামুন। এ অবস্থায় মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার ওই পোস্ট মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বিষয়টি নজরে আসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের। এরপর তিনি মামুনকে আর্থিক সহায়তা দেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বান্দরবান শহরের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মামুনের মায়ের চিকিৎসার জন্য তাকে ছয় লাখ টাকা দেন মন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রী মামুনের মায়ের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি। নিজের মন্ত্রণালয় থেকেও অর্থ সংস্থানের কথা জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, অসুস্থ মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের আকুতি এবং প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবরটি আমি জানতে পারি। ওই সংবাদ দেখে আমি অসহায় পরিবারটিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি বলেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা এবং বান্দরবানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করে সর্বমোট ৬ লাখ টাকার ব্যবস্থা করেছি। মামুনের মায়ের চিকিৎসা মানে আমাদের মায়ের চিকিৎসা।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page