April 11, 2026, 9:10 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ১০০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সামরিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও অনেক শিশু রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং প্রদেশে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের এক অনুষ্ঠানের সময় এ হামলা চালানো হয়। সকালে পিডিএফ স্থানীয় অফিসের প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করছিল।

এ সময় সেনাবাহিনী সেখানে বিমান হামলা চালায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার জন্য মিয়ানমারকে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি মিয়ানমারের জনগণের ওপর সেনাবাহিনীর হামলা বন্ধের আহ্বান জানান।

২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির সামরিক বাহিনী জান্তাবিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে। তবে, মঙ্গলবারের হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে নৃশংস হামলা বলে মনে করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page