February 22, 2026, 1:23 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় ৪০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে এ হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী সাগাইং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় সেখানে আকাশপথে হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মানুষের ভিড়ের ওপর প্রথমে যুদ্ধবিমান, এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়।

এক উদ্ধারকারী জানিয়েছেন, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ হামলাটি খুবই ভয়াবহ ছিল।

নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তারা সামরিক বাহিনীর নিশানা হওয়ার যোগ্য ছিলেন না বলে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা।

দুই বছর আগে মিয়ানমারে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্যতম প্রাণঘাতী সামরিক হামলার ঘটনা এটি।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মিয়ানমারের সামরিক নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিয়ানমারে সশস্ত্র প্রতিরোধকে দমনে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার অভিযোগ রয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। গত মাসে জান্তাপ্রধান মিন অং হ্লাইং তার সরকারের বিরোধীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তাদের কঠোরহস্তে মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page