February 13, 2026, 8:40 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

মির্জা ফখরুলের মতো গণক হতে চাই না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে বিরোধী দল কারা হচ্ছে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেছেন, আমি মির্জা ফখরুলের মতো গণক হতে চাই না। নির্বাচনের ফলই বলে দেবে কারা বিরোধী দল হবে।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার দুপুরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

মানুষের ধারণা, আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। আপনাদের অ্যাসেসমেন্ট কী, আপনারা কতটি আসন পাচ্ছেন? আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই বিরোধী দল হবে? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন শেষ হলে এ বিষয়টা তখনই পরিষ্কার হবে স্পষ্ট হবে। এই মুহূর্তে এ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। আর আমরা ইনশাআল্লাহ নির্বাচনে বিজয়ী হবো, কত আসন, সেটি আমি এখন বলতে চাই না। সেটা জনগণের স্বতঃস্ফূর্ততা আছে, আমরা ভালো আসনই পাব। তবে কত, এটা (বলে) মির্জা ফখরুলের মতো গণক হতে চাই না। ইলেকশনের রেজাল্টই বলে দেবে বিরোধী দল কে হবে।

যে অবস্থায় নির্বাচন হচ্ছে, এতে করে নির্বাচন বিরোধীদের গ্রহণযোগ্যতা পাবে কি না, জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচনটা হতে দেন, গ্রহণযোগ্যতা পাবে কি না এটা বিদেশিরাই বলবে। ইলেকশনটা হতে দেন। আমরা তো বলছি টার্ন আউট, অংশগ্রহণ সন্তোষজনক হবে, এ দেশে একটা ভালো নির্বাচন হবে। যদিও প্রধান বিরোধী দল এখানে নেই, এটা আমরা রিগ্রেট করি। দিস ইজ রিগ্রেটেবল। তারা আসলে, বিএনপি থাকলে ইলেকশনটা মোর কম্পিটিটিভ (আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) হতো, সেটা আমরা স্বীকার করি। তারপরেও ইলেকশন কম্পিটিটিভ হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page