April 9, 2026, 8:41 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মিশর সীমান্ত বন্ধ ঘোষণা করলো ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে অস্ত্র চোরাচালান রোধে সেনাবাহিনীকে মিশর সীমান্তবর্তী এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে কাৎজ বলেন, আমি আইডিএফ’কে ইসরাইল-মিশর সীমান্ত-সংলগ্ন এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করতে এবং দেশের নিরাপত্তায় ড্রোন হুমকি মোকাবিলায় নিয়ম-নীতি সংশোধন করার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার গাজার যুদ্ধের অংশ এবং এটি আমাদের শত্রুদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি থামাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসরাইল ও মিশরের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

গত রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন শনাক্ত করেছে, যা পশ্চিম দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। সেনাবাহিনী ড্রোনটি আটক করে। তাতে আটটি বন্দুক ছিল।

গত মঙ্গলবার সেনাবাহিনী জানায়, তারা আরেকটি চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে, যেখানে একটি ড্রোনের সাহায্যে ১০টি পিস্তল বহন করে  ‘পূর্ব সীমান্ত থেকে’ ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করানো হচ্ছিল।

আজ কাৎজ বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাকে লক্ষ্যবস্তু বানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কাৎজের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, সেখানে যে চোরাচালান হয়, তা সন্ত্রাসী উদ্দেশ্য চরিতার্থে ব্যবহৃত হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page