October 16, 2026, 9:28 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মিসরের রাফা সীমান্ত দিয়ে গাজায় ঢুকেছে আরও ৩৩ ত্রাণবাহী ট্রাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে গাজায় ত্রাণবাহী ৩৩টি ট্রাক ঢুকেছে। গতকাল রবিবার পানি, খাদ্য ও ওষুধ নিয়ে এসব ট্রাক মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ঢোকে।

রাফা সীমান্তের মুখপাত্র ওয়ায়েল আবো ওমর বিষয়টি নিশ্চিত করেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এত ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকল। তবে ত্রাণকর্মীরা বার্তা সংস্থা এপিকে বলেন, চাহিদার তুলনায় এই ত্রাণ খুবই কম। হাজার হাজার মানুষ খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে জাতিসংঘের গুদামগুলোয় এসেছিলেন। কিন্তু প্রয়োজনমতো সেগুলো না পেয়ে তাঁরা ‘মরিয়া হয়ে উঠেছিলেন’।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সংস্থা জানিয়েছিল, গাজায় ২৪টি ট্রাক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এতে চলমান সংঘাতের মধ্যে গাজায় ঢোকা ত্রাণবাহী ট্রাকের সংখ্যা দাঁড়াবে ১১৮–তে।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে গতকাল পর্যন্ত ৮ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২। সূত্র : দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page