October 2, 2026, 11:24 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যের বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত ; আতঙ্কে এলাকাবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) চলমান এ যুদ্ধ প্রায় ছয় মাসের বেশি সময় ধরে চলছে। এদিকে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বরাবর মিয়ানমারের রাখাইনে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে সীমান্ত শহর টেকনাফ ও আশপাশের এলাকা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্তের পূর্বে টেকনাফ থেকে প্রায় ৩০ কিলোমিটার ও হ্নীলা থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে বড় বড় বোমার বিকট শব্দ। বিস্ফোরণের শব্দে সীমান্ত পাড়ের বাসিন্দাদের মাঝে আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে টেকনাফের পৌরসভা, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপার সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ।

সীমান্তের একাধিক লোকজন বলছে, কয়েক দিন বন্ধের পরে বড় ধরনের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ।

তারা আরও বলেন, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে দিয়ে গুলাগুলির বিকট শব্দ শুনছি। কিছু দিন বিরতির পর হঠাৎ করে আবারও ৫-১০ মিনিট পরপর বড় বড় বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। ফলে ঘরের দরজা-জানালাগুলো থরথর করে কেঁপে উঠেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়িও একদম সীমান্তের কাছে বাড়িঘর থর থর করে কেঁপে উঠছে, ছেলে-মেয়েরা পড়ার টেবিল থেকে থমকে উঠলো, সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে সীমান্তে কড়া পাহারায় রয়েছে জানিয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, বিকট শব্দ আমিও শুনেছি। মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ারও ধারণা করেন তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page