March 10, 2026, 7:47 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৭৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সুপার টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) সিএনএন রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গৃহযুদ্ধকবলিত মিয়ানমারে বন্যার কারণে ৪৫০টিরও বেশি ওয়ার্ড ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মিয়ানমার নিউজ এজেন্সি (এমএনএ)। নিখোঁজ ৮৯ জনকে উদ্ধারে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬৫ হাজার ঘরবাড়ি।

ঘূর্ণিঝড় ইয়াগি মিয়ানমারে আঘাত হানার আগে ভিয়েতনাম, চীনের হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালায়। এটি এশিয়ায় এ বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। বন্যার ক্ষয়ক্ষতি সামলাতে বিদেশি সহায়তা চেয়েছে জান্তা সরকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রাজধানী নেইপিদো অন্যতম।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন এবং হারিকেনের শক্তি বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, মিয়ানমারে চলমান তিন বছরের গৃহযুদ্ধে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এতে কয়েক হাজার মানুষের মৃত্যু এবং ২৬ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে।

অন্যদিকে, ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে ঝড়, ভূমিধস এবং আকস্মিক বন্যায় ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page