November 21, 2026, 2:22 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকারের (বীর উত্তম) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় অংশ নেন।

রোববার (২১ ডিসেম্বর) বাদ যোহর বিমান বাহিনী ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজ পরিচালনা করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তার জানাজায় অংশ নেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব এ কে খন্দকারের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট দ্বারা একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page