October 1, 2026, 6:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মুক্তি পেল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ৯৫ ভারতীয় জেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় ৯৫ জেলেকে মুক্তি দেয়া হয়েছে। তারা বাগেরহাট জেলা কারাগার ও পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন এবং পটুয়াখালী জেলা কারাগার থেকে ৩১ জনকে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যার্পন চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়েছে।

বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোষ্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোষ্টগার্ডের তাছে হস্তান্তর করবেন বলে জানান জেলা প্রশাসক।

গত ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা করাগারে পাঠানো হয়।

অপরদিকে, বুধবার (২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা কারাগারে আটক ৬৪ জনকে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এসময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন।

পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যায়।

জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গেল বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।

পরে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও সরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দীকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page