October 29, 2026, 5:56 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

নিহত পারভেজ খান (২০) আওয়ামী লীগ কর্মী ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ছাড়া গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে (১৯) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আধিপত্য নিয়ে ওই এলাকার আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৬ জন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই ও ঘটনাস্থল পরিদর্শন করি।

তিনি বলেন, এ ঘটনায় দুজন গুলিবিদ্ধের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে পারভেজ খানের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

এ ঘটনায় উভয়পক্ষের কয়েকটি বাড়িঘরে ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ওসি আরও জানান, ওই দুই গ্রুপই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আহম্মেদ গ্রুপ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারী এবং মামুন গ্রুপ সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারী। গুলিবিদ্ধ হয়ে নিহত পারভেজ খান বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কর্মী।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page