October 3, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ মাসের শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জের আধারায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আধারা ইউনিয়নের বকুলতলা-সোলারচর সড়কে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের গুলিতে সাত মাসের এক শিশুসহ ৭ জন আহত হয়।

গুলিবিদ্ধরা হলেন জয় (২০), জুয়েল ব্যাপারী (২৭) ও তার সাত মাসের চাচাতো বোন তাবাসসুম বিন নুর। গুলিবিদ্ধ জুয়েল ও শিশু একই পরিবার হলেও অপর আহত জয়কে তারা চেনেন না।

জুয়েল, তাবাসসুম ও তাবাসুমের মা জোনিকা বেগম মুন্সিগঞ্জ সদরে বিয়ের মার্কেট করার পর বাড়ি ফিরছিলেন। এ সময় তারা রাস্তায় দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যান। এতে তারা গুলিবিদ্ধ হন।

তাদেরকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ নিয়ে এখনও কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page