September 23, 2026, 4:34 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে বদলি শিক্ষককে স্কুলে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জে সদরে বদলি হওয়া এক শিক্ষককে আবারও স্কুলে ফেরাতে জেলা প্রশাসক কার্যালয় ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শতাধিক ছাত্রী। তারা প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে। এসময় স্কুলের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বদলি হওয়া ভূগোল শিক্ষক ইব্রাহিম কবিরকে আবারও স্কুলে ফেরানোর দাবি জানায় তারা।

বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, স্কুলে বিভিন্ন অনিয়ম ও কোচিং বাণিজ্যের প্রতিবাদ করার কারণে কিছু শিক্ষকের আক্রোশে পড়েন ভূগোল শিক্ষক ইব্রাহিম কবির। তাদের যোগসাজশেই সম্প্রতি ইব্রাহিম কবিরকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এসময় দ্রুত ওই শিক্ষককে ফিরিয়ে আনা ও স্কুলের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

পরে শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীর বিক্ষোভস্থল ত্যাগ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের কথা জেলা প্রশাসক শুনেছেন। তাদের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, শিক্ষকদের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি আমাদের হাতে নয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হাতে। তবে কোনো শিক্ষক যদি কোচিং বাণিজ্য চালু করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page