October 2, 2026, 10:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে বিএনপির মিছিল থেকে বাসে আগুন ; যাত্রী আহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির মিছিল থেকে মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আবু সুফিয়ান (৩৪) নামের এক যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুফিয়ান গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. ফিরোজের ছেলে।

স্থানীয় ও গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাত ১০টার দিকে দড়িবাউশিয়া এলাকায় পৌঁছালে সেখানে বিএনপির মিছিল নিয়ে আসা কিছু লোকজন মিনিবাসটির গতিরোধ করে আগুন লাগিয়ে দেন। এতে মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় পুরো বাস।

আগুন দেওয়ার পর বাস থেকে নামার সময় যাত্রী আবু সুফিয়ানকে মারধর করেন অগ্নিসংযোগকারীরা। এতে আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় জলিল আহমেদ বলেন, ওই যুবকের শরীরে কোনো পোড়া চিহ্ন নেই। তবে মারধরে চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page