April 11, 2026, 4:50 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদীখানে বালুচর ইউনিয়নে নিজের বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন আপন ছোট ভাই।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, ভাবির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে এই হত্যাকাণ্ড ঘটান ছোট ভাই হারুন মিয়া (৩৫)। তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বড় ভাই মো. হাসান মিয়া ১১ বছর ধরে কুয়েত প্রবাসী। এই সুযোগে তার ছোট ভাই হারুন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাই খবর পেয়ে ছুটিতে দেশে আসেন। এ ঘটনায় তাদের বাড়িতে আজ সালিশ বসার কথা ছিল। কিন্তু তার আগেই সকালে চাপাতি দিয়ে কুপিয়ে হাসানকে হত্যা করেন ছোট ভাই হারুন। পরে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন এলাকাবাসী।

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ভাবির সঙ্গে ঘাতক হারুনের পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে বিভিন্ন সময় একাধিকবার সালিস হয়েছে। আজ সকালে প্রকাশ্যে বড় ভাইকে হত্যা করেন ছোট ভাই।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘাতক আটক আছেন। প্রেমঘটিত বিষয়ের কথা শুনছি। তবে বিস্তারিত পরে জানাতে পারবো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page