September 30, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জের নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার করতে বাড়ি ও দোকানে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িঘর ও সাত দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষ। নির্বাচন পরবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বকুলতলা ও সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী সমর্থক কালাম ভূঁইয়া ও সাইফুল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে নৌকার সমর্থক মনির দেওয়ান ও আনসার পাইকসহ বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। এ সময় কমপক্ষে ৩০-৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে ২০টি বাড়িঘর ও ৭টি দোকান ভাঙচুর করে তারা। এ ছাড়া দোকানের মালামাল ও নগদ টাকা লুটেরও অভিযোগ রয়েছে।

বকুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত আমিন উদ্দিন সরকার মেয়ে পান্না বেগম বলেন, সকালে কাঁচির সমর্থক আহাদুলের নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ লুটে নিয়েছে। এ সময় তারা আমাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়।

এই ঘটনায় বকুলতলা এলাকার রেনু বেগম নামের এক নারী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ঘটনার দুই নারী আহত হয়েছে- তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page