September 7, 2026, 11:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জের বিলে থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের দেউলবাড়ি বিল থেকে কিশোরের লাশ উদ্ধার করে।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাহেরপড়া গ্রামের দেউলবাড়ি বিলে লাশ পড়ে থাকতে দেখে টঙ্গীবাড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অনুমান ১৭-১৮ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করে।

কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা কিশোরকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page