April 10, 2026, 9:42 am
শিরোনামঃ
হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর এলাকায় গতরাতে আলী আহম্মেদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান ভস্মীভূত এবং ১০টি দোকান আংশিক পুড়ে গেছে ।

বুধবার, রাত তিনটায়, ভাটেরচর এলাকায় আলী আহম্মেদ মার্কেটে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা, আলী আহম্মেদ মার্কেট এবং আশ পাশ এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আহম্মেদ মার্কেটে বিদুৎ মিটারে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান পুড়ে গেছে। ১০টি দোকান আংশিক পুড়েছে । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page