October 2, 2026, 9:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর এলাকায় গতরাতে আলী আহম্মেদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান ভস্মীভূত এবং ১০টি দোকান আংশিক পুড়ে গেছে ।

বুধবার, রাত তিনটায়, ভাটেরচর এলাকায় আলী আহম্মেদ মার্কেটে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা, আলী আহম্মেদ মার্কেট এবং আশ পাশ এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আহম্মেদ মার্কেটে বিদুৎ মিটারে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান পুড়ে গেছে। ১০টি দোকান আংশিক পুড়েছে । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page