April 10, 2026, 7:31 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) এবং মো. হোসেনকে (৩৫)। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার ১২ টার দিকে ওই গদিতে সে ও তার চাচাসহ কয়েকজন বসেছিলো। এসময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের কুপিয়েছে বলে দাবী করেছেন মনির গ্রুপ।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page