October 18, 2026, 10:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) এবং মো. হোসেনকে (৩৫)। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার ১২ টার দিকে ওই গদিতে সে ও তার চাচাসহ কয়েকজন বসেছিলো। এসময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের কুপিয়েছে বলে দাবী করেছেন মনির গ্রুপ।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page