September 7, 2026, 10:43 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে কবরস্থান থেকে ৯ টি কঙ্কাল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে ৯টি মৃত মানুষের কঙ্কাল গায়েব হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ মে) সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের অন্তর্গত বেলতলী জান্নাতুন নুর মসজিদের কবরস্থানে কঙ্কাল গায়েব হয়েছে এমন খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে।

এ সময় তারা অন্তত ৯টি কবর খনন করা অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ৬ থেকে ৭ মাস আগে ক্যানসারে মৃত্যুবরণকারী মঞ্জু (৪০) এর কবরের কঙ্কালের কোনো অংশ পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কালের আংশিক বা সম্পূর্ণ অংশ এক শ্রেণির কবিরাজ যাদু, টোনা, কুফরি করার জন্য চুরি করে নিয়ে গেছে।

কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশে মাটি খোঁড়া হয়েছে। কবরের গর্তগুলি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বেশ কয়েকটি কবর থেকে কিছু অংশ খোয়া গেছে। চুরি কী না তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page