October 31, 2026, 5:40 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে কামড় খেয়ে রাসেলস ভাইপার সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির রেনু বেগম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক নারী। পরে মৃত রাসেলস ভাইপার হাতে করে হাসপাতালে ছুটে আসেন তিনি।

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের পদ্মা তীরের আটিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেনু বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রেনু বেগম ক্ষেত থেকে পাট তুলে গুছে আকারে বাঁধছিলেন। এ সময় পাটের গুছের ভেতরে থেকে হঠাৎ করে একটি রাসেলস ভাইপার বের হয়ে এসে তার বাম পায়ের গোড়ালিত কামড়ে দেয়। পরে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন তিনি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page