September 7, 2026, 11:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ স্কুলছাত্র আলিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুন চরের সিটি ইকনোমিক জোন সংলগ্ন এলাকা থেকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের একমাত্র সন্তান। আলিফ এ বছর ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে তার স্বজনরা জানান।

আলিফের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৫ মে দুপুরে বন্ধুদের সঙ্গে গজারিয়ার তেতৈতলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ। সেখানে মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। পরে তার স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান শুরু করে। পরে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিলেও নিখোঁজের সন্ধান পায়নি। পরে আজ তার মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পায় নিহতের পরিবার।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, নিহতের মরদেহ নদীতে ভেসে উঠলে নিহতের পরিবার মরদেহের সন্ধান পায়। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page