March 26, 2026, 4:24 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে নিখোঁজ ছাত্রের সন্ধান না মেলায় থানা ভাঙচুর করলো এলাকাবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ। তাকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা মানববন্ধন ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা ভাঙচুর করেন।

নিখোঁজ রোমান শেখ মুন্সীগঞ্জের সিরাজদিখানের থৈরগাঁও গ্রামের বাসিন্দা। সে নবম শ্রেণির ছাত্র। পাশাপাশি সে অটোরিকশা চালাতো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রোমান শেখকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা উপজেলা মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধনের এক পর্যায়ে তা বিক্ষোভের রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা থানায় গিয়ে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এমনকি পুলিশের বাধা উপেক্ষা করে থানার সামনে থাকা যানবাহনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, দারিদ্র্যের কারণে লেখাপড়ার পাশাপাশি মিশুক চালাতেন রোমান। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ, যা তাদের ক্ষোভের মূল কারণ।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা যায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page